Loading...

গুলশান এভিনিউতে যাত্রা শুরু ডেলিফ্রান্স বাংলাদেশের নতুন আউটলেটের 

| Updated: November 04, 2021 11:59:06


গুলশান এভিনিউতে যাত্রা শুরু ডেলিফ্রান্স বাংলাদেশের নতুন আউটলেটের 

ফ্রান্সের বিখ্যাত ফ্রোজেন বেকারি আইটেম কোম্পানি “ডেলিফ্রেন্স” বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে, গতকাল গুলশান এভিনিউতে প্রথম আউটলেটটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাস্টদূত জন-মেরিন শুহ্। খবর প্রেস বিজ্ঞপ্তি’র।

বাংলাদেশে ডেলিফ্রেন্সের কার্যক্রম পরিচালনা করবে লেস ব্লিউস লিমিটেড। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ডেলিফ্রেন্স বাংলাদেশে বৃহত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী, বাংলাদেশের মানুষ ভোজন রসিক, খাবার ও খাবারের প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে ডেলিফ্রেন্স ফ্রান্স-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে চায়।

অনুষ্ঠানে ফরাসী রাস্টদূত তাঁর দেশের মানুষের খাদ্যাভ্যাস এবং অন্যান্য বিষয় ইত্যাদি নিয়ে উপস্থিত সবার সঙ্গে দীর্ঘ আড্ডা দেন । এসময় ডেলিফ্রেন্স কর্মকর্তাগন বিভিন্ন উদ্যোগে ফরাসী দূতাবাসের সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। 

উল্লেখ্য, ডেলিফ্রেন্স ফ্রান্স ভিত্তিক বহুজাতিক বেকারি কোম্পানি, পৃথিবীর প্রায় শতাধিক দেশে এর কার্যক্রম চলমান, ১৯৭৮ সালে যাত্রা শুরু করলে এটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে পুর্নভাবে কার্যক্রম চালু করে ১৯৮৩ সালে।

Share if you like

Filter By Topic