Loading...
The Financial Express

গুচ্ছ পদ্ধতিতে ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

| Updated: September 24, 2021 16:36:12


গুচ্ছ পদ্ধতিতে ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

গুচ্ছ পদ্ধতিতে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে ১৭ অক্টোবর থেকে নেওয়া হবে।

মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

সূচী অনুযায়ী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগ, ২৪ অক্টোবর মানবিক বিভাগ এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সভা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমদ নূর বলেন, “শিক্ষার্থীদের চয়েজ অনুসারে পয়েন্ট সিস্টেমের মধ্য দিয়ে যারা যে কেন্দ্র পাবে, তাদের জন্য সে কেন্দ্র নির্ধারণ করব। কেন্দ্রের নাম এডমিট কার্ডে লেখা থাকবে।”

এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মত হয়।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করে।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত ২৫ অগাস্ট এদের মধ্যে থেকে প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয় এবং ১ থেকে ৭ সেপ্টম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে বলা হয়।

Share if you like

Filter By Topic