Loading...

খুলনা বিভাগে কোভিডে এক দিনে ৩৯ মৃত্যু

| Updated: August 07, 2021 17:58:48


খুলনা বিভাগে কোভিডে এক দিনে ৩৯ মৃত্যু

খুলনা বিভাগে এক দিনে কোভিডে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যায় বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তিনি বলেন, তাদের মধ্যে যশোর ও কুষ্টিয়া জেলায় রয়েছে ১০ জন করে। এছাড়া খুলনায় নয়জন, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহে একজন করে, চুয়াডাঙ্গায় তিন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন শুক্রবার বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়।

একই সময়ে বিভাগে নতুন করে ৪২৮ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

স্বাস্থ্য পরিচালক বলেন, শনিবার পর্যন্ত খুলনা বিভাগে মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। মারা গেছে দুই হাজার ৬২৯ জন। সুস্থ হয়েছে ৭৭ হাজার ৪২৭ জন।

Share if you like

Filter By Topic