জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগে আর থাকছেন না আকরাম খান।
পারিবারিক সিদ্ধান্তে এই উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বনানীতে নিজের বাসায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আকরাম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার কথা জানাবেন তিনি।
