ক্যাচ মিসের খেসারত: সম্ভাবনা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ


FE Team | Published: October 24, 2021 20:16:17 | Updated: October 25, 2021 15:50:38


ক্যাচ মিসের খেসারত: সম্ভাবনা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েও পারল না বাংলাদেশ।

লিটন দাসের দুটি ক্যাচ মিসে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দুটি ক্যাচই ছিল সহজ। এই দুজনের ব্যাটিংয়েই হেরে যায় বাংলাদেশ, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মাত্র ১৪ রানে জীবন পান রাজাপাকসা। তিনি থেলেন ৩১ বলে ৫৩ রানের ইনিংস। ১৫তম ওভারে আসালাঙ্কা জীবন পান ৬৩ রানে। জয়ের কাছে গিয়ে রাজাপাকসাকে হারালেও জিততে কোনো সমস্যা হলো না শ্রীলঙ্কার। রাজাপাকসার বিদায়ের পর কাজ শেষ করে ফেরেন আসালাঙ্কা।৫ উইকেটের জয়ে তারা শুরু করল সুপার টুয়েলভের পথচলা। সম্ভাবনা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ।

আসালাঙ্কা ম্যাচ শেষ করে ফেরেন ৮০ রানে অপরাজিত থেকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫টি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি।

ম্যাচের আগে যদিও স্পিন মহড়ার প্রস্তুতি ছিল সবার, কিন্তু ম্যাচের উইকেট দেখা গেল ব্যাটিংয়ের জন্য দারুণ। সেখানে ১৭১ রান তুলেও পারল না বাংলাদেশ।

২ ওভারে ৬ রানে ২ উইকেট নেওয়ার পর বিস্ময়করভাবে সাকিবকে অনেকটা সময় দেখা গেল না বোলিংয়ে। মুস্তাফিজুর রহমানও ১ ওভারে ১৩ রান দেওয়ার পর লম্বা সময় থাকলেন বোলিংয়ের বাইরে। এর সঙ্গে যোগ হলো ক্যাচ ছেড়ে দেওয়া। সবকিছু মিলিয়ে বাংলাদেশর হার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭১/৪ (নাঈম ৬২, লিটন ১৬, সাকিব ১০, মুশফিক ৫৭*, আফিফ ৭, মাহমুদউল্লাহ ১০*; করুনারত্নে ৩-০-১২-১, বিনুরা ৩-০-২৭-১, চামিরা ৪-০-৪১-০, কুমারা ৪-০-৩১-১, আসালাঙ্কা ১-০-১৪-০, হাসারাঙ্গা ৩-০-২৯-০, শানাকা ২-০-১৪-০)।

শ্রীলঙ্কা : ১৮.৫ ওভারে ১৭২/৫ (পেরেরা ১, নিসানকা ২৪, আসালাঙ্কা ৮০*, আভিশকা ০, হাসারাঙ্গা ৬, রাজাপাকসা ৫৩, শানাকা ১*; নাসুম ২.৫-০-২৯-২, মেহেদি ৪-০-৩০-০, সাইফ ৩-০-৩৮-১, সাকিব ৩-০-১৭-২, মুস্তাফিজ ৩-০-২২-০, মাহমুদউল্লাহ ২-০-২১-০, আফিফ ১-০-১৫-০)।

Share if you like