Loading...
The Financial Express

কোভিড: বিমান চলাচল নিষিদ্ধের তালিকা রদবদল, যেসব দেশে যাওয়া-আসা যাবে না

| Updated: June 03, 2021 16:32:07


কোভিড: বিমান চলাচল নিষিদ্ধের তালিকা রদবদল, যেসব দেশে যাওয়া-আসা যাবে না

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে আরও সাতটি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।খবর বিবিসি বাংলা’র।

এর আগে চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত ছিল। ফলে এখন মোট ১১টি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করা হলো।

শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বেবিচক।

নিষেধাজ্ঞায় নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে। আগে থেকে এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না বা বাংলাদেশে থেকে কেউ এসব দেশে যেতে পারবেন না।

সেই সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় ওমান, ইরান, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, মঙ্গোলিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

গত পহেলা মে থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেশগুলোর তালিকা দিয়ে বেবিচক বলছে, এক্ষেত্রে যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে।

এ-ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে, সেসব দেশে কেউ যেতে পারবেন না বা বিদেশি কেউ এসব দেশ থেকে আসতে পারবেন না। তবে যেসব অনিবাসী বাংলাদেশি অন্তত ১৫ দিন পূর্বে এসব দেশে গিয়েছেন, তারা বাংলাদেশে ফিরতে পারবেন। তবে তাদের দেশে ফিরে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে।

এখন নিষেধাজ্ঞায় থাকা ১১টি দেশ রয়েছে এ ক্যাটেগরিতে।

Share if you like

Filter By Topic