Loading...

কোভিড: দিনে শনাক্ত মহামারীর শুরুর পর্যায়ে নামল

| Updated: October 30, 2021 19:49:20


কোভিড: দিনে শনাক্ত মহামারীর শুরুর পর্যায়ে নামল

দেশে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ কমতে কমতে এক বছর আগে মহামারী শুরুর প্রথম পর্যায়ে গেল।

গত একদিনে ১৬৬ রোগী শনাক্তের খবর শনিবার দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল, সেদিন ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল।

তার এক মাস আগে ২০২০ সালের ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের মধ্য দিয়ে বাংলাদেশ মহামারীর কবলে পড়ে।

গত বছরের ১২ এপ্রিলের পরদিন ১৮২ রোগী শনাক্ত হয়েছিল। তারপর থেকে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকে।

বছর গড়িয়ে এই বছরের শুরুতে সংক্রমণের হার কমলেও তা ২০০ এ নিচে নামেনি।

এরপর ১৬ মে ৩৬৩ রোগী শনাক্তের পর ডেল্টার সংক্রমণে রোগীর সংখ্যা বাড়ে লাফিয়ে লাফিয়ে।

গত সেপ্টেম্বর থেকে দৈনিক শনাক্ত রোগী আবার কমছে।

নতুন ১৬৬ জনকে নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন কোভিড রোগী। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৬২ জন।

Share if you like

Filter By Topic