Loading...

কোভিড-১৯: ২৪ ঘন্টায় ২১২ মৃত্যু, শনাক্ত ১৩৮৬২ জন

| Updated: August 05, 2021 09:24:46


-প্রতীকী ছবি -প্রতীকী ছবি

দেশে গত এক দিনে আরও ১৩ হাজার ৮৬২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৮৬২ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

এ নিয়ে দেশে মোট শনাক্ত হল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন কোভিড রোগী; আর আক্রান্তদের মধ্যে মোট ২০ হাজার ৪৬৭ জনের মৃত্যু হল।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৩ হাজার ৯৭৫ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

আগের দিন বুধবার সারা দেশে ১৫ হাজার ২৭১ জন নতুন রোগী শনাক্ত হয়, এক দিনে মৃত্যু হয় ২৩৯ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে।

Share if you like

Filter By Topic