কোভিড-১৯: ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু


এফই ডেস্ক | Published: May 02, 2021 11:47:59 | Updated: May 02, 2021 19:06:58


- রয়টার্স ফাইল ছবি

ভারতে দৈনিক শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা চার লাখ পেরিয়ে যাওয়ার একদিন পর মহামারীতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে।

রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৩৬৮৯ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে একই সময় নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কম পাওয়া গেছে, শনাক্ত হয়েছেন তিন লাখ ৯২ হাজার ৪৮৮ জন নতুন রোগী।

এদের নিয়ে ভারতে শনাক্ত মোট করোনভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে।

Share if you like