Loading...
The Financial Express

কোভিড-১৯: দৈনিক শনাক্ত দুই হাজারের নিচে নামল ১২ সপ্তাহ পর

| Updated: September 04, 2021 19:35:35


করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে নামল ১২ সপ্তাহ পর।

স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৭৩৭ জন কোভিড রোগী শনাক্তের কথা শনিবার জানিয়েছে।

গত ১২ জুনের পর এক দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি। সেদিন ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এই সংখ্যাও ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গত ১৬ জুনের পরে দিনে এত কম মৃত্যু আর হয়নি। সেদিন ৬০ জনের মৃত্যুর খবর এসেছিল।

নতুন মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৯৩।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৪২১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic