Loading...

কোভিড-১৯ রোগী শনাক্তের হার আবার ৩ শতাংশের উপরে

| Updated: October 04, 2021 22:04:32


-এফই ফাইল ছবি -এফই ফাইল ছবি

এক দিনের ব্যবধানে দেশে দিনে করোনাভাইরাস সংক্রমণের হার আবার ৩ শতাংশের উপরে চলে গেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার নমুনা পরীক্ষা করে ৭৯৪ জন কোভিড রোগী শনাক্তের কথা জানায়।

সেই অনুযায়ী, দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১৯ শতাংশ, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাত মাস পর আগের দিন শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামার তথ্য এসেছিল। শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৭৯৪ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৯১।

এই সময়ে সেরে উঠেছে ৮৩৪ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।

Share if you like

Filter By Topic