Loading...

কোভিডে এক দিনে ২২৮ মৃত্যু, শনাক্ত আবার ১১ হাজারের উপরে

| Updated: July 26, 2021 09:31:55


কোভিডে এক দিনে ২২৮ মৃত্যু, শনাক্ত আবার ১১ হাজারের উপরে

ঈদের ছুটি শেষে নমুনা পরীক্ষা বেড়ে আগের অবস্থায় পৌঁছে যাওয়ায় দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ফের ১১ হাজার ছাড়িয়েছে মৃত্যু হয়েছে আরও সোয়া দুইশ মানুষের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সাড়ে ৩৭ হাজার নমুনা পরীক্ষা করে ১১ হাজার ২৯১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এক দিনে ২২৮ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। আর আক্রান্তদের মধ্যে মোট ১৯ হাজার ২৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic