কোন পোশাকের সাথে কোন জুতা পরবেন


শবনম জাবীন চৌধুরী | Published: December 23, 2021 13:16:48


কোন পোশাকের সাথে কোন জুতা পরবেন

পায়ে সুরক্ষা ও আরাম প্রদান করাই কি কেবল জুতার কাজ? রাজা হবুচন্দ্রের আমলে ধুলোবালি থেকে রক্ষার কাজে জুতার আবিষ্কার হলেও সময়ের সাথে সাথে তা ফ্যাশনের একটি অপরিহার্য ও দৃষ্টিনন্দন অংশ হয়ে উঠেছে।

পোশাকের সাথে সঠিক জুতা পরিধান করলে পুরো লুকটাই যেন পাল্টে যায়, হোক সে সাধারণ বেশ বা পার্টি আউটলুক। এতে দেখতে লাগে বেশ, সেই সাথে একজনের রুচিবোধও প্রকাশ পায়।

পোশাক বা উপলক্ষভেদে জুতা নির্বাচনে থাকে ভিন্নতা। কোন পোশাকের সাথে কোন জুতাটি মানানসই হবে সে সম্পর্কে কিছু সাধারণ ধারণা তাই থাকা চাই।

নারীর বসনের সাথে মানানসই জুতা

পিপ টো

স্বল্প দৈর্ঘ্য যেমন হাঁটু অবধি পোশাকের সাথে পিপ টো হিল জুতাগুলো বেশ মানায়। আবার লেগিংস বা জেগিংসের সাথে, হিপ পর্যন্ত টপসগুলোর সাথে ফ্ল্যাট পিপ টো জুতাগুলোর জুড়ি মেলা ভার।

বুট

বুট জুতার কথা আসলে নিশ্চয়ই প্রথমে শীতের পোশাকের কথা মাথায় আসে। দিন পাল্টেছে, ফ্যাশনের ধারাও বদলেছে। লেদার বা জিন্সের জ্যাকেট, স্বল্প দৈর্ঘ্যের বা লম্বা পোশাক, কেপ ও স্কিনি জিন্সের সাথে বুটের কম্বিনেশন ফ্যাশনে ভিন্ন মাত্রা যোগ করবে।

স্টিলেটোস

সাধারণ বেশ, ফর্মাল বা পার্টি-যেকোন বসনের সাথেই এই পেন্সিলের মতো সরু হিল জুতাগুলো সুন্দর মানিয়ে যায়।

ছোট হিলের জুতা

অফিসিয়াল পোশাকের সাথে ছোট হিলের জুতাগুলো এক কথায় অপ্রতিদ্বন্দ্বী, বিশেষত কেউ যদি উঁচু হিলের প্রতি অনাগ্রহী হয়ে থাকেন।

পাম্প

এই জুতাগুলো হরেক রকম পোশাকের সাথেই মিলিয়ে পরা যায়, যেমন - প্যান্ট স্যুট, পেন্সিল স্কার্ট, সিগারেট প্যান্ট বা লম্বা ঝুলের ফর্মাল পোশাক। শীতকালে ট্রেঞ্চ কোট বা লম্বা ফার জ্যাকেটের সাথেও পরা যায়।

গ্ল্যাডিয়েটরস

পায়ের গোড়ালি অবধি লম্বা পোশাকের সাথে এই জুতোগুলো মানানসই।

ব্যালেরিনা

যেকোনো পোশাকের সাথেই ব্যালেরিনা পরা যায়। চাইলে পোশাকের রং এর সাথে মিলিয়ে বা এক শেড গাঢ় রঙের বা কন্ট্রাস্টেও পরা যায়।

স্লিপ অন

গ্রীষ্মকালে ছোট বা লম্বা পোশাকের সাথে এই জুতাগুলো মানায়।

রানিং সু

কেবলমাত্র শারীরিক কসরত বা দৌড়ানোর সময়ই এই জুতাগুলো উপযুক্ত নয় বরং বিমানে যাত্রাকালে কিংবা নিত্যদিনের সাধারণ বসনের সাথেও রানিং সু এর কম্বিনেশন বেশ ফ্যাশনেবল লুক দিয়ে থাকে।

পুরুষের পোশাকের সাথে মানানসই জুতা

অক্সফোর্ড সু

যেকোনো রং বা স্টাইলের পোশাকের সাথে এই ফর্মাল জুতাগুলো পরা যায়।

ডার্বি সু

ফর্মাল বা সাধারণ এ দুইয়ের যেকোন পোশাক সজ্জার সাথে ডার্বি সুগুলো ভালো মানায়।

চেলসি বুট

যেকোন ক্ল্যাসিক বা খানদানি আউটফিটের সাথে চেলসি বুট অবশ্য পরিধেয়।

লোফার

এই জুতাগুলো যেকোনো ধরনের অনুষ্ঠান বা বিয়েবাড়ির দাওয়াত উপলক্ষে পরিধেয় পোশাকের সাথে দারুণ মানায়। এছাড়াও লম্বা প্যান্ট, স্ল্যাক বা স্বল্প দৈর্ঘ্যের প্যান্টের সাথেও পরা যায়। এতে স্মার্ট ক্যাজুয়াল লুক আসে।

ড্রেস বুট

শীতের পোশাকের সাথে এই বুট জুতাগুলোর বিকল্প নেই। তবে জিন্স বা স্ল্যাকের সাথেও পরা যায়।

মঙ্ক স্ট্র্যাপ

যেকোন ফর্মাল প্রোগ্রামে ফর্মাল পোশাকের সাথে এই জুতাগুলো পরা যায়।

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

zabin860@gmail.com

Share if you like