Loading...

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ব্যবহার করবে রাশিয়ার মহাকাশ স্টেশন

| Updated: September 07, 2021 21:39:14


-- ছবি- রয়টার্স -- ছবি- রয়টার্স

বড় পরিসরে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে রাশিয়ার নতুন মহাকাশ স্টেশন। এ কাজে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাহ্যিক রোবট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সম্প্রতি এ তথ্যগুলো দিয়েছেন রসকসমস প্রধান নির্বাহী দিমিত্রি রগোজিন। রাশিয়ান সংবাদমাধ্যম তাস সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “সিস্টেমটি নিজে, স্টেশনটি নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা উপাদান দিয়ে বুদ্ধিমত্তার উচ্চতর পর্যায়ের প্রমাণ দিতে পারবে।”

রাশিয়ার নতুন অরবিটাল স্টেশনের বাইরেও রোবোটিক্স ব্যবহার করা উচিত বলেও যোগ করেন তিনি।

রসকসমস প্রধান আরও জানান, দীর্ঘমেয়াদী আন্তঃগ্রহ ফ্লাইটের ভবিষ্যত সিস্টেমের নমুনা হয়ে দাঁড়াতে পরে নিউক্লিয়ার-চালিত স্পেস টাগ জিউসের সঙ্গে সংযুক্ত নতুন এ অরবিটাল ঘাঁটিটি।

রগোজিন জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চেয়েও উচ্চ কার্যকারিতা ফ্যাক্টরের নতুন মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্য রয়েছে এজেন্সির। এপ্রিলে রাশিয়ার ডেপুটি প্রধান মন্ত্রী ইউরি বরিসোভ আইএসএস থেকে সরে এসে নিজস্ব অরবিটাল ঘাঁটি তৈরির ঘোষণা দেন।

পাঁচ থেকে ছয় বছরের মধ্যে নতুন ‘রাশিয়ার অরবিটাল সার্ভিস স্টেশন’(আরওএসএস) এর ব্যবহার শুরু করা হবে বলেও উল্লেখ করেছেন রগোজিন। “এটি সম্পূর্ণ নতুন প্রজন্মের অরবিটাল মডিউল হবে। নতুন স্টেশনে উন্মুক্ত স্থাপত্যের দেখা মিলবে এবং কোনোটির সেবা জীবন শেষ হয়ে যাওয়ার পর সেখানে একই ধরনের মডেল নিয়ে আসা হবে।” – বলেছেন তিনি।

Share if you like

Filter By Topic