Loading...

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ আর নেই

| Updated: July 30, 2021 21:59:34


কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ আর নেই

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৭৩ বছর বয়সী আলী আশরাফ গত নয় দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন। শুক্রবার বিকাল ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে তার একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার জানান।

আলী আশরাফ পাঁচ বার জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ সালে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

Share if you like

Filter By Topic