কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী পাঁচজনের প্রাণ গেছে।
উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের তুঁতবাগান এলাকার কুমিল্লা-সিলেট সড়কে শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান।
তিনি বলেন, কুমিল্লামুখী অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।