Loading...

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের, আটক ৩

| Updated: September 11, 2021 17:21:47


কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের, আটক ৩

কুমিল্লায় বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় এক রিকশা চালক ও দুইযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতরা হলেন- রিকশা চালক জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়ার ইসমাঈল হোসেন সাগর (৩০), রিকশার যাত্রী সিলেট মৌলভী বাজার জুড়ী এলাকার আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯) ও রিকশার অপর যাত্রী একই এলাকার রজব আলীর ছেলে মো. ইুসুফ (২২)।

আটকৃরা হল- ট্রাক চালক বগুড়া জেলার চারমাথা এলাকার শাহেদ আলীর ছেলে মো. মিন্টু, একই এলাকার মো. হাফিজার রহমানের ছেলে বিল্লাল হোসেন ও আবদুল আজিজের ছেলে মিজানুর রহমান।

এসআই বলেন, ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় সিলেট থেকে কুমিল্লামুখী পাথর বোঝাই একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান আব্দুর রহমান।

Share if you like

Filter By Topic