কাবুলে ‘৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলার শঙ্কা’


এফই ডেস্ক | Published: August 29, 2021 11:09:25 | Updated: August 29, 2021 15:19:34


আফগানিস্তান ছাড়তে মরিয়া লোকজন কাবুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে বিমানে ওঠার অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

বাইডেন একথা বলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিরাপত্তা হুমকির কারণে আমেরিকানদের অবিলম্বে কাবুল বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার জন্য আবার সতর্ক করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হওয়ার জোর সম্ভাবনা আছে।

আফগানিস্তানের স্থানীয় সময় রোববার সকালে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস মার্কিন নাগরিকদের নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য হুমকির বিষয়ে সতর্ক করেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

‍যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সম্প্রতি বেশ কয়েকবার একই ধরনের সতর্কতা জারি করেছে।

দেশটিতে সামরিকভাবে যুক্ত থাকার একেবারে শেষ পর্যায়ে আছে ওয়াশিংটন। তারা ২০ বছর আগে যাদের ক্ষমতা থেকে হটিয়েছিল সেই তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসেছে।

Share if you like