কাঁটা এড়িয়ে মাছ খাওয়ার রেসিপি দিলেন প্রধানমন্ত্রী


FE Team | Published: July 24, 2022 18:03:56 | Updated: July 25, 2022 12:14:23


কাঁটা এড়িয়ে মাছ খাওয়ার রেসিপি দিলেন প্রধানমন্ত্রী

কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালিদের কেউ কেউ কাঁটার ভয়ে মাছ এড়িয়ে চলেন, তাদের জন্য্ রন্ধনপ্রণালী দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন অনুষ্ঠানে মাছ আর বাঙালির অবিচ্ছেদ্য যোগের কথা বলার সময় এই রেসিপি দেন তিনি।

শেখ হাসিনা বলেন, কিন্তু প্রক্রিয়াজাত করলে কিন্তু এই কাঁটাও নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন।

এরপর কাঁটা নরম করার কৌশল শিখিয়ে দেন তিনি।

আপনারা যদি প্রেশার কুকারে মাছ ১ ঘণ্টা ১০ মিনিট সিদ্ধ করেন, মাছের কাঁটা কিন্তু নরম হয়ে যায়। মাছ মাছের মতোই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না।

আমরা কিন্তু এটা করি, তা জানানোর সঙ্গে বলেন, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে।

এভাবে কাঁটা নরম করার ক্ষেত্রে ইলিশ মাছে যে সময় একটু বেশি লাগতে পারে, তা মনে করিয়ে দেন শেখ হাসিনা।

নরম কাঁটাযুক্ত মাছের এবং মাছজাত পণ্যের বিদেশের বাজার ধরতে পরিকল্পনা এবং করণীয়ও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি, তাহলে যে প্রেশার দিয়ে মাছের কাঁটাগুলো নরম থাকবে, কিন্তু মাছ যেমন আছে তেমন থাকবে দেখতে, ঠিক সেইভাবে আমরা যদি টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি, তখন বিদেশেও রপ্তানি করতে পারি। পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে।

আমরা মাছে ভাতে বাঙালি। এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি, বলেন তিনি।

গণভবন থেকে ভিডিও কনফোরেন্সে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে যুক্ত হওয়ার আগে গণভবনের লেকে মাছও ছাড়েন প্রধানমন্ত্রী।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like