Loading...

করোনায় মৃতের সংখ্যা ১৬,০০০, শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়াল

২৪ ঘন্টায় ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৩২৪ জন


| Updated: July 10, 2021 10:03:17


-প্রতীকী ছবি -প্রতীকী ছবি

এক দিনে রেকর্ড মৃত্যু বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিল ষোল হাজারে; একই দিনে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৩২৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৫৪৩ জন।

গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হল।

Share if you like

Filter By Topic