Loading...

করোনাভাইরাস: রেকর্ড ১৪৩ মৃত্যু, শনাক্ত ৮ হাজারের বেশি

| Updated: July 02, 2021 10:47:12


করোনাভাইরাস: রেকর্ড ১৪৩ মৃত্যু, শনাক্ত ৮ হাজারের বেশি

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনেই ১৪৩ জনের মৃত্যু হয়েছে, যা যাবৎকালের সর্বোচ্চ। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কেবল খুলনা বিভাগেই মারা গেছেন ৪৬ জন; ঢাকা বিভাগে ৩৫ জনের প্রাণ নিয়েছে এ ভাইরাস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এপ্রিলের রেকর্ড ভেঙে ২৭ জুন এক দিনে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তার চার দিনের মাথায় নতুন রেকর্ড দেখতে হল বাংলাদেশকে।

গত একদিনে মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৪৬৪ জনে দাঁড়াল।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৩০১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের আক্রান্ত হওয়ার তথ্য এসেছে সরকারের খাতায়।              

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কেবল ঢাকা বিভাগেই গত এক দিনে ৩৩৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪০ শতাংশের বেশি।

সরকারি হিসাবে গত এক দিনে আরও ৪ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

Share if you like

Filter By Topic