কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, তদন্তে কমিটি


FE Team | Published: January 08, 2022 15:27:14 | Updated: January 09, 2022 13:24:17


সাত খুনের মামলায় ফাঁসির রায়ের পর কারাগারের পথে প্রিজন ভ‌্যানে বিমর্ষ নূর হোসেন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুরে কাশিমপুর কারাগারে কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি নূর হোসেনের হাতে মোবাইল ফোন পেয়ে তা তদন্তে কমিটি করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, নূর হোসেনসহ তিনজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ড নিয়ে এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like