Loading...

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, ফিরলেন মুস্তাফিজ

| Updated: May 23, 2022 18:54:24


ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, ফিরলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলা নিয়ে টানাপোড়েনের আপাতত অবসান। দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেটের বাইরে থাকা এই বাঁহাতি পেসারকে নিয়েই গড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল।

চোট কাটিয়ে অনুমিতভাবেই দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের দল থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে বাদ পড়েননি কেউ। হজ পালনের জন্য এই সফর থেকে মুশফিকুর রহিমের ছুটির কথা জানানো হয় আগেই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।

Share if you like

Filter By Topic