ওমিক্রন: ভারতে যেতে পারছেন না বাংলাদেশি শিক্ষার্থীরা, যাতায়াতে বাধা নেই ভারতীয়দের


FE Team | Published: December 21, 2021 21:56:08 | Updated: December 22, 2021 17:20:59


ওমিক্রন: ভারতে যেতে পারছেন না বাংলাদেশি শিক্ষার্থীরা, যাতায়াতে বাধা নেই ভারতীয়দের

ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের মধ্যে সেদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশ করতে দিচ্ছে না।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু একথা জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে মৌখিকভাবে আমাদের জানিয়েছে।

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে অধ্যায়নরত ভারতীয়দের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা নেই, বলেন রাজু।

মোহম্মদ রাজু আরও বলেন, কোনো শিক্ষার্থীর এক্সাম থাকলে তাদের বিষয়টি ওরা বিবেচনা করবেন বলেছেন। তবে তার এক্সাম সংক্রান্ত কাগজপত্রাদি অবশ্যই থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মত শনাক্ত করোনাভাইরাসের এই নতুন ধরন ইতোমধ্যে পুরো বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে। অনেক দেশ সীমান্ত বন্ধ করার পাশাপাশি ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে।

Share if you like