ওবায়দুল কাদের অসুস্থ, হাসপাতালে ভর্তি


এফই অনলাইন ডেস্ক | Published: December 14, 2021 14:59:11 | Updated: December 15, 2021 17:50:44


- ফাইল ছবি

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে তাকে ভর্তি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ জানিয়েছেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রুটিন চেকআপের জন্য সকাল ১০টার দিকে এসেছিলেন। আমরা বলেছি আপনি আমাদের এখানে ভর্তি থাকেন, রেস্ট নেন, তাহলে আপনার জন্য ভালো হবে।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কয়েক দিন ধরে পায়ে পানি জমছিল সেতুমন্ত্রীর, কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল।

প্রধানমন্ত্রী সকালে উনাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য তিনি আজ সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিপ্লব বড়ুয়া। পাশাপাশি হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

Share if you like