এবার অ্যামাজন সরাসরি ভ্যাট দিল বাংলাদেশে


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 13, 2021 10:54:31 | Updated: August 13, 2021 18:45:42


এবার অ্যামাজন সরাসরি ভ্যাট দিল বাংলাদেশে

ফেইসবুক ও গুগলের পর এবার বাংলাদেশে সরাসরি মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করল যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন।

ঢাকা দক্ষিণ কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার জানান, বৃহস্পতিবার কোম্পানিটির এজেন্ট প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) সোনালী ব্যাংকের মাধ্যমে জুন ও জুলাই মাসের ভ্যাট হিসেবে ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকা জমা দিয়েছে।

তিনি বলেন, অ্যামাজন জুনের শেষ দিকে নিবন্ধন নিয়েছিল। কিন্তু ওই মাসে রিটার্ন দাখিল করতে না পারায় এক মাস সময় দেওয়া হয়েছিল।

এর আগে গত ২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ২ কোটি ৪৪ লাখ টাকা এবং গত ৫ অগাস্ট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দেয়।

Share if you like