Loading...

এক বন্ধুকে বাঁচাতে গিয়ে পদ্মায় দুই বন্ধুর মৃত্যু

| Updated: March 28, 2022 19:07:29


এক বন্ধুকে বাঁচাতে গিয়ে পদ্মায় দুই বন্ধুর মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে ডুবে প্রাণ গিয়েছে দুই কিশোরের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

নিহতরা হলো- বড়কুঠি এলাকায় সারিক আলী ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে নিরব লোকনাথ স্কুলে এবং শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বড়কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদসহ আট থেকে ১০ বন্ধু গোসল করতে নামে।  এর মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন।

“সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পাড়ে উঠে আসে। তারা তিনজনের কেউ সাঁতার জানে না।“

ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share if you like

Filter By Topic