একা ও পরীমনির সদস্যপদ স্থগিত করল চলচ্চিত্র শিল্পী সমিতি


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 07, 2021 17:49:58 | Updated: August 07, 2021 19:09:51


চিত্রনায়িকা পরীমনি ও একা

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের শীর্ষ নায়িকা পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শনিবার বিকালে সমিতির কার্যনির্বাহি কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মিশা সওদাগর এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে পরীমনি ও একার বিরুদ্ধে অ‌ভযোগ প্রমা‌ণিত না হ‌লে তারা সদস্যপদ ফি‌রে পা‌বেন বলে জানান মিশা।

সমিতির গঠনতন্ত্রের ৬ এর খ এবং ৯ এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কাজে জড়িয়ে গেলে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।

মিশা সওদাগর ছাড়াও ম‌নোয়ার হো‌সেন ডিপজল, আলীরাজ, অঞ্জনা সুলতানা সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।

Share if you like