Loading...

একই একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

| Updated: November 20, 2021 16:58:53


একই একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

একই একাদশ বাংলাদেশের

প্রথম ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। হতাশাজনক অভিষেকের পর আরেকটি সুযোগ পাচ্ছেন ওপেসার সাইফ হাসান। প্রথম ম্যাচে যাকে বোলিং না করানো নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে, সেই আমিনুল ইসলাম বিপ্লবও আছেন আরও একবার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

আবার টস জিতলেন মাহমুদউল্লাহ

টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। সিদ্ধান্তও তার একই। টস জিতে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক বললেন, উইকেট দেখে তিনি পরিষ্কার কোনো ছবি দেখতে পাচ্ছেন না। তবে ব্যাটিংয়ের জন্য ভালো হবে বলেই তার ধারণা। আগে ব্যাট করে ভালো স্কোর গড়তে চান তিনি।

পাকিস্তান অধিনায়ব বাবর আজম বললেন, টস জিতলে তিনি আগে বোলিংই করতেন।

‘ব্যাটিং’ উইকেট

আগের দিনের চেয়ে ভিন্ন উইকেটে খেলা এই ম্যাচ। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার এড রাইন্সফোর্ড বললেন, উইকেট বেশ বাদামী। বাউন্স সমান থাকবে বলেই ধারণা তার এবং তার মতে, উইকেট বেশ ব্যাটিং সহায়ক হবে।

মাঠের সবচেয়ে লম্বা আজকে ৮০ মিটার, সবচেয়ে ছোট পাশের দৈর্ঘ্য ৫৭ মিটার।

সমতা কিংবা সিরিজ জয়

পরপর দুই দিন ম্যাচ। হতাশায় ডুবে থাকা কিংবা ভুল শোধরানোর কাজ করার সুযোগ নেই। জয়ের তৃপ্তিতে বুঁদ থাকার সময়ও নেই। নেমে পড়তে হচ্ছে আরেকটি লড়াইয়ে। পাকিস্তানের জন্য এই ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করার, বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার।

Share if you like

Filter By Topic