Loading...
The Financial Express

ইয়োহানির সঙ্গে গাইলেন সালমান খান

| Updated: October 09, 2021 20:55:40


ইয়োহানির সঙ্গে গাইলেন সালমান খান

‘মানিকে মাগে হিতে’ গানের কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভার সঙ্গে সেই আলোচিত গানে কণ্ঠ মেলালেন বলিউড তারকা সালমান খান।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস-১৫’-এর আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে গানটি পরিবেশন করেন ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি; অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গান পরিবেশনের চেষ্টা করেন অনুষ্ঠানের সঞ্চালক ‍সালমান খান।

কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলী ভাষার এ গানের শব্দ উচ্চারণে সালমান খানের হিমশিম অবস্থা দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।

টেলিভিশনটি বলছে, এবারই প্রথমবারের মতো ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে।

এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলংকান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

গত ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে ‘মানিকে মাগে হিতে’ প্রকাশের পর রাতারাতি তারকা বনে গেছেন ইয়োহানি। চার মাসের ব্যবধানে ১৪ কোটিরও বেশি ‘ভিউ’ হয়েছে গানটি। যে কোনো বিচারে সিংহলি গানের জন্য এটি রেকর্ড; বলিউডের জনপ্রিয় গানগুলোকেও টেক্কা দিয়েছে গানটি।

ইয়োহানির কণ্ঠের ইন্দ্রজালে বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন থেকে আরো অনেকের নিজের মুগ্ধতার কথা বলেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic