Loading...
The Financial Express

ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

| Updated: May 25, 2022 19:53:49


ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

রাজধানী ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদ থেকে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে সুব্রত সাহা (৫২) নামে মারা যাওয়া ওই প্রকৌশলী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম। 

তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তিনি হোটেল ছাদ থেকে কীভাবে পড়েছেন, কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- না কি তিনি আত্মহত্যা করেছেন, এসব বিষয় তদন্ত না করে বলা যাবে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

এসব বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে বলে জানান মনিরুল। 

রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “ডিপ্লোমা প্রকৌশলী সুব্রত সাহাকে ৯টার পরে লিফটে টপ ফ্লোরে উঠতে দেখা যায়। ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাই।" 

এ প্রকৌশলীর ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়াকে ‘রহস্যজনক মৃত্যু’ মন্তব্য করে তিনি জানান, নিহত প্রকৌশলীর লাশ এখনও ঢাকার শাহবাগে অবস্থিত আন্তর্জাতিক তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঘটনাস্থলে রয়েছে। 

বিকালের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ শুরু করেছে। 

নিহত সুব্রত সাহার গ্রামের বাড়ি চাঁদপুরে। 

নিজেদের প্রকৌশলীর এ মৃত্যুর বিষয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বক্তব্য পাওয়া যায়নি। 

বিকাল পাঁচটার দিকে হোটেলের নম্বরে ফোন করা হলে এক ব্যক্তি নিজের নাম অশোক পরিচয় দিয়ে জানান, তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। হোটেলের কমিউনিকেশন বিভাগ এ ব্যাপারে ব্রিফ করবে। ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখন ব্যস্ত আছেন।  

পরে ফোন করলে ‘উনি ফ্রি থাকলে’ যোগাযোগ করিয়ে দেবেন বলে তিনি যোগ করেন। 

Share if you like

Filter By Topic