Loading...

ইআরএফের উদ্যোগে শিশুদের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান উদযাপন

| Updated: March 13, 2021 18:50:04


ইআরএফের উদ্যোগে শিশুদের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান উদযাপন

পড়াশুনার পাশাপাশি  গান-বাজনা, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক আয়োজনে শিশুদের যুক্ত করতে হবে। শিশুদের সাংস্কৃতিকভাবে গড়ে তোলার ওপর জোর দেয়ার কথাও জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

ইকোনোমিক রিপোর্টার্স  ফোরাম-ইআরএফের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে  প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

সংগঠনের সদস্যদের সন্তানরা ক থেকে গ পর্যন্ত তিনটি গ্রুপে গল্প বলা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগীয় অংশ নেয়।এবার অনলাইনে প্রতিযোগীতা হলেও আগামীতে উপস্থিতির মাধ্যমে বড়  পরিসরে শিশুদের এই আয়োজনের কথা জানান ইআরএফ সভাপতি শারমীন রিনভী।

অনুষ্ঠানের প্রধান অতিথী বাংলাদেশ টেলিভিশনের শিল্প নির্দেশক বিভাগের প্রধান মীর আহসানুল আলম বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুস্থভাবে দেহে মনে বড় হয়ে উঠতে গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক আয়োজনে সম্পৃক্ততা বাড়াতে হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চলনা করে ইআরএফের সদস্য দৌলত আকতার মালা।উপস্থিত ছিলেন, জুরি বোর্ডের অন্যতম সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নগর সম্পাদক কাওসার রহমান।

Share if you like

Filter By Topic