আশুরার ছুটি পুনঃনির্ধারিত হওয়ায় বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকছে


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 18, 2021 20:49:45 | Updated: August 19, 2021 10:38:44


আশুরার ছুটি পুনঃনির্ধারিত হওয়ায় বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকছে

বাংলাদেশে আশুরা বৃহস্পতিবার না হওয়ায় সেদিন অন্য সকল সরকারি অফিসের মতো ব্যাংকিং কার্যক্রমও চালু থাকবে।

হিজরি ক্যালেন্ডার অনুযাযী আশুরার ছুটি শুক্রবার পড়ার কথা বাংলাদেশ ব্যাংক বুধবার এক সার্কুলারে জানিয়েছে।

এতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র আশুরা উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবারের পরিবর্তে ২০ আগস্ট ২০২১ শুক্রবার পুনঃনির্ধারণ করা হয়েছে।

এর আগে পবিত্র আশুরা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার।

Share if you like