Loading...

আফগানিস্তান-ভারতকে বিদায় করে সেমিতে নিউ জিল্যান্ড

| Updated: November 08, 2021 11:06:43


আফগানিস্তান-ভারতকে বিদায় করে সেমিতে নিউ জিল্যান্ড

ব্যাটিংয়ে দারুণ লড়াই করলেন নাজিবউল্লাহ জাদরান। কিন্তু বাঁচা-মরার ম্যাচে দারুণ বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ে নিউ জিল্যান্ড লক্ষ্যটা রাখল নাগালে। আফগানদের স্পিন সামলে বাকিটা সারলেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। আফগানিস্তান ও ভারতকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে পা রাখল নিউ জিল্যান্ড।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে রোববার ৮ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। আফগানদের ১২৪ রান তারা ছাড়িয়ে গেছে ১১ বল বাকি থাকতে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

না থাকলেও এই ম্যাচে প্রবলভাবেই ছিল ভারত। আফগানিস্তান জিতলে যে শেষ চারের আশা বেঁচে থাকত তাদের। মোহাম্মদ নবিদের হারে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল বিরাট কোহলিদের।

Share if you like

Filter By Topic