Loading...

আজও কোভিড সংক্রমণের হার ২ শতাংশের উপরে


আজও কোভিড সংক্রমণের হার ২ শতাংশের উপরে

দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমলেও নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার ২ শতাংশের বেশিই রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ২৭৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০১ শতাংশে।

নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে। আরও একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫৬ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৪ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic