Loading...

আচারের বয়ামে লুকিয়ে প্রায় দশ হাজার ইয়াবা পাচার করছিলেন তিনি

| Updated: March 24, 2021 15:27:44


আচারের বয়ামে লুকিয়ে প্রায় দশ হাজার ইয়াবা পাচার করছিলেন তিনি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি আচারের বয়ামে লুকিয়ে প্রায় দশ হাজার ইয়াবা পাচারের চেষ্টায় ছিলেন বলে আর্মড পুলিশ ব্যটালিয়নের (এপিবিএন) ভাষ্য।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সোমবার ভোরে গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে বাহারাইন হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল রাকিব হোসেন নামের ওই যুবকের, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের।

ভোর সাড়ে ৩টায় বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে প্রবেশ করার পর তাকে তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা।

“এ সময় তার সাথে থাকা তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫টি ইয়াবা পাওয়া যায়। তখন তাকে গ্রেপ্তার করা হয়।”

৩১ বছর বয়সী রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। নাজমুল নামের এক ট্রাভেল এজেন্ট ওই ‘আচারের বয়াম’ তাকে দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএনের কাছে দাবি করেছেন তিনি।

রাকিবের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি আইনে মামলা করা হয়েছে।

Share if you like

Filter By Topic