Loading...

আগেই টিকার বিকল্প উৎস দেখতে বলেছিলাম, এখন এরা ‘ঘোলা করে পানি খাচ্ছে’: ফখরুল

| Updated: May 01, 2021 16:22:37


আগেই টিকার বিকল্প উৎস দেখতে বলেছিলাম, এখন এরা ‘ঘোলা করে পানি খাচ্ছে’: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে গিয়ে সরকার ‘পানি ঘোলা করে খাচ্ছে’।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “আমরা দেড় বছর আগেই বলেছিলাম, একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়। তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে। যার ফলে কি হয়েছে? ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না,” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“আমরা বলেছিলাম যে, চীন-রাশিয়াসহ বিকল্প উৎসগুলো দেখা হোক। তারা সেটা করে নাই। যার ফলে কী হতে যাচ্ছে? আজকে চীনের সাথে চুক্তি করতে যাচ্ছে, রাশিয়ার সাথে চুক্তি করতে যাচ্ছে।”

ফখরুল বলেন, “একটা বিশেষ প্রাণী আছে, যারা ঘোলা করে পানি খায়। এদের অবস্থায় হয়েছে তা-ই। এরা ঘোলা করে পানি খাচ্ছে।”

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকার গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার চুক্তি করার পর থেকেই বিএনপি বিভিন্ন সমালোচনা করে আসছে।

সরকারের কোনো ‘জবাবদিহিতা নেই্’ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “যেহেতু কখনোই তাদের জবাব দিতে হয় না কারো কাছে, যেহেতু তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই, আজকে তারা কোভিড নিয়ে ব্যবসা করেছে।”

Share if you like

Filter By Topic