আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখার অধ্যক্ষ ড. শাহানারা বেগমর বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এবং অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকরা দীর্ঘিদিন যাবৎ নানা অনিয়মের অভিযোগ জানিয়ে আসছিলেন।
দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অধ্যক্ষের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময় এই শিক্ষকের বিরুদ্ধে আসা অভিযোগ দুদকের তদন্তাধীন থাকলেও, নতুন করে আসা অভিযোগগুলো গুরুত্বেসহকারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
ahb_mcj2009@yahoo.com