অস্কার: মনোনয়নে এগিয়ে ‘দ্য পাওয়ার অব ডগ’


এফই অনলাইন ডেস্ক | Published: February 09, 2022 10:38:16 | Updated: February 09, 2022 19:34:45


অস্কারে মনোনয়ন পাওয়া জেন কাম্পিয়ন (সেরা পরিচালক) দুই পাশে বেনেডিক্ট কাম্বারব্যাচ (সেরা অভিনেতা) এবং ক্রিস্টেন ডান্সটকে (সেরা সহ অভিনেত্রী) নিয়ে। ছবি রয়টার্স

জেন কাম্পিয়ন নিজে গড়েছেন ইতিহাস, সেই সঙ্গে তার নির্মিত দ্য পাওয়ার অব ডগকে রেখেছেন এবারের অস্কার মনোনয়নে সবার চেয়ে এগিয়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

চলচ্চিত্র জগতে সবচেয়ে বড় সম্মান বলে বিবেচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের মনোনয়ন তালিকা মঙ্গলবার ঘোষণা করা হয়।

এতে দ্য পাওয়ার অফ দ্য ডগ, ডুন, বেলফাস্ট ও ওয়েস্ট সাইড স্টোরি- এই চার সিনেমারই জয়জয়কার।

সেরা চলচ্চিত্র এবং সেরা নির্মাতা ছাড়াও বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ওই চার সিনেমা মনোনয়ন পেয়েছে।

এর মধ্যে দ্য পাওয়ার অফ দ্য ডগ ১২টি, ডুন ১০টি এবং ওয়েস্ট সাইড স্টোরি ও বেলফাস্ট সাতটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে জেন কাম্পিয়ন এনিয়ে দুই বার অস্কার মনোনয়ন পেলেন, যা আর কোনো নারী নির্মাতার ক্ষেত্রে আগে কখনও ঘটেনি। নিউ জিল্যান্ডের এই নির্মাতা এর আগে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ১৯৯৩ সালে দ্য পিয়ানোর জন্য।

সেরা নির্মাতা হওয়ার লড়াইয়ে কাম্পিয়নের সঙ্গে আরও তিনজনের পাশাপাশি রয়েছেন কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ তারওয়েস্ট সাইড স্টোরি নিয়ে।

স্পেনসার সিনেমার জন্য প্রথমবারের মতো অস্কারে সেরা অভিনেত্রী (কেন্দ্রীয় চরিত্র) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টিন স্টুয়ার্ট।

তার লড়াই হবে অলিভিয়া কোলম্যান, নিকোল কিডম্যান, জেসিকা চ্যাস্টেইন ও পেনেলোপি ক্রুজের সঙ্গে।

সেরা অভিনেতার (কেন্দ্রীয় চরিত্র) মনোনয়ন পেয়েছেন হাভিয়ের বারডেম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, অ্যান্ড্রু গারফিল্ড ও উইল স্মিথ।

ভারতীয় তথ্যচিত্র রাইটিং উইথ ফায়ার সেরা ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ডকুমেন্টারিতে দলিত নারীদের খবর লাহারিয়া নামে একটি পত্রিকা চালানোর সংগ্রাম উঠে এসেছে।

আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে মহাসমারোহে এবারের অস্কারের আসর বসার কথা রয়েছে।

কোভিড-১৯ মহামারীর কারণে গত বছর লস অ্যাঞ্জেলেসের একটি খালি ট্রেন স্টেশনে অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।

ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে ফেরার সঙ্গে সঙ্গে এবারের অস্কার আয়োজন ফিরছেন অনুষ্ঠানের হোস্টও। ২০১৯ সালে কমিডিয়ান কেভিন হার্টের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করার কথা থাকলেও কয়েক বছর আগে করা তার হোমোফোবিক টুইট বিতর্কের কারণে উপস্থাপনা থেকে হার্টকে সরিয়ে নেওয়া হয়। তারপর থেকে অস্কার আয়োজন উপস্থাপকশূন্য।

মনোনয়নে যারা

ওয়েস্ট সাইড স্টোরি নিয়ে সেরা নির্মাতার লড়াইয়ে আছেন স্টিফেন স্পিলবার্গ।

সেরা চলচ্চিত্র

বেলফাস্ট

কোডা

ডোন্ট লুক আপ

ড্রাইভ মাই কার

ডুন

কিং রিচার্ড

লিকরিশ পিৎজা

নাইটমেয়ার অ্যালে

দ্য পাওয়ার অফ দ্য ডগও

ওয়েস্ট সাইড স্টোরি

জেন কাম্পিয়নের দ্য পাওয়ার অফ দ্য ডগ ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

সেরা পরিচালক

পল থমাস অ্যান্ডারসন (লিকরিশ পিৎজা)

কেনেথ ব্রানাগ (বেলফাস্ট)

জেন কাম্পিয়ন (দ্য পাওয়ার অফ দ্য ডগ)

স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)

রিউসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)

সহশিল্পী ডাকোটা জনসনের সঙ্গে লস্ট ডটারের অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, যিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন।

সেরা অভিনেত্রী

জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব ট্যামি ফে)

অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার)

পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস)

নিকোল কিডম্যান (বিং দ্য রিকার্ডোস)

ক্রিস্টিন স্টুয়ার্ট (স্পেনসার)

সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন উইল স্মিথ, কিং রিচার্ডে অভিনয়ের জন্য।

সেরা অভিনেতা

হাভিয়ের বারডেম (বিং দ্য রিকার্ডোস)

বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অফ দ্য ডগ)

অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক..বুম!)

উইল স্মিথ (কিং রিচার্ড)

ডেনজেল ওয়াশিংটন (দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ)

সেরা সহ অভিনেত্রী

জেসি বাকলি (দ্য লস্ট ডটার)

আরিয়ানা দেবোস ((ওয়েস্ট সাইড স্টোরি)

জুডি ডেঞ্চ (বেলফাস্ট)

ক্রিস্টেন ডান্সট (দ্য পাওয়া অফ দ্য ডগ)

আউনজানু এলিস (কিং রিচার্ড)

এই অস্কার যে কোনো চলচ্চিত্রকে এনে দেয় বিশেষ মর্যাদা।

সেরা সহ অভিনেতা

কিয়ারান হিন্ডস (বেলফাস্ট)

ট্রয় কটসুর(কোডা)

জেসি প্লেমেন্স (দ্য পাওয়ার অফ দ্য ডগ)

জে.কে সিমন্স((বিং দ্য রিকার্ডোস)

কোডি স্মিট-ম্যাকফি (দ্য পাওয়ার অফ দ্য ডগ)

সেরা চিত্রনাট্য

ডুন (গ্রেগ ফ্রেজার)

নাইটমেয়ার অ্যালে (ড্যান লস্টেন)

দ্য পাওয়ার অফ দ্য ডগ (অ্যারি ওয়াগনার)

দ্য ট্রাজেডি অব ম্যাকবেথ (ব্রুনো দেলবোনেল)

ওয়েস্ট সাইড স্টোরি (জানুসজ কামিনস্কি)

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগত গত বছর ছিল বেশ আলোচিত।

সেরা অ্যানিমেশন

এনকান্ত

ফ্লি

লুকা

দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিন্স

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন

ভারতের প্রামাণ্যচিত্র রাইটিং উইথ ফায়ার রয়েছে অস্কার জয়ের দৌড়ে।

সেরা ডকুমেন্টারি

অ্যাসেনশন

আট্টিকা

ফ্লি

সামার অব সোল

রাইটিং উইথ ফায়ার

Share if you like