বিশ্ব চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড তারকা উইল স্মিথ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সিএনএন জানিয়েছে, কিং রিচার্ড সিনেমার জন্য অস্কার জিতেছেন স্মিথ। এটাই তার ক্যারিয়ারের প্রথম অস্কার।
রিচার্ড উইলিয়াম চরিত্রে অভিনয়ের স্বীকৃতিতে তার নাম ঘোষণার পর মঞ্চে পুরস্কার নিতে এসে কেঁদে ফেলেন তিনি।
এরআগে মঞ্চে কৌতুক অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান ক্রিস রককে চড় মারার ঘটনায় ক্রিস রক এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান স্মিথ।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের পুরস্কার বিতরণী হয়।