ষোল বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহমেদকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড এবং দুই জনের যাবজ্জীবন সাজার রায় সর্বোচ্চ আদালতেও বহাল রাখা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণঙ্গা বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।
