অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ কর্মকর্তা


FE Team | Published: May 31, 2022 18:39:51 | Updated: June 01, 2022 17:46:02


অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৪৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসব কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১১মে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করার পর শূন্য হওয়া পদগুলো শিগগিরই পূরণ করার গুঞ্জনের মধ্যে এই আদেশ আসে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরে কর্মরত সহকারী মহাপরিদর্শক, সিআইডি, এসবি, পিবিআইতে কর্মরত বিশেষ পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, এপিবিএনএর অধিনায়ক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like